কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও পেশাদার চোর গ্রেফতার

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৯:৫৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৯:৫৬:০৫ অপরাহ্ন
 
 
কাউখালী প্রতিনিধি
 
পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ এক মাদক ব্যবসায়ী ও এক চিহ্নিত পেশাদার চোরকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। শনিবার রাতে ও রবিবার সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে কাউখালী থানার এসআই রহমাতুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার পারসাতুরিয়া গ্রামের মিয়া বাড়ির ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার শংকরপুর গ্রামের জাকির তালুকদারের ছেলে কথিত মাদক ব্যবসায়ী রাকিব তালুকদার (২৪)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 
অপরদিকে, শনিবার (১৬ মে) সকালে কাউখালী থানার পিএসআই মেহেদী হাসানের নেতৃত্বে আরেকটি বিশেষ অভিযানে পারসাতুরিয়া গ্রামের কালু সরদারের ছেলে ও এলাকার চিহ্নিত পেশাদার চোর আসাদুল সরদার (৪২)কে গ্রেফতার করা হয়।
 
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]