নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জ হতে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এবং মাদক বহনের কাভার ভ্যান জব্দ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৬/০৫/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৪:৩০ ঘটিকায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা হতে গাঁজা’সহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৬/০৫/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৪:৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার এলাকায় একটি পিকআপ কাভার ভ্যান তল্লাশী করে ১০০ (একশত) কেজি কথিত মাদকদ্রব্য গাঁজা, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ টাকা), সহ ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মোঃ সোহান হোসেন (৩৪), পিতা- মৃত মোঃ আবুল হোসেন, সাং- কসাইটুলি, থানা- বংশাল, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এসময় তার নিকট হতে একটি এনড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ- ১২,৯৫০/- (বারো হাজার নয়শত পঞ্চাশ টাকা) ও ৪১ (একচল্লিশ)টি প্লাস্টিকের বস্তা ভর্তি রাবার উদ্ধার করা হয়। উক্ত মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ কাভার ভ্যানটি জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।