চীন উদ্ধার না করলে আগাতে পারবেন না, প্রধানমন্ত্রীকে কর্নেল অলি

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:১৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:১৪:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এ অবস্থায় চীন উদ্ধার না করলে আপনি আগাতে পারবেন না।

শনিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

কর্নেল অলি আহমদ বলেন, ভারত বাংলাদেশকে অশান্ত করার জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদের দেখতে হবে এখানে শুভেন্দুর কোনো চর আছে কিনা।

তিনি আরো বলেন, আমরা কোরআন-সুন্নাহ মানি তাই আমাদের দেশে সব ধর্মের মানুষ নিরাপদ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।

এদিকে পদ্মা ব্যারাজ উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানান জামায়াত আমির। সেই সঙ্গে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার আহ্বানও জানান। তিনি বলেন, কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদেরকে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদেরকেই কাজ করতে হবে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দলের নাম ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল। জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে যে, দলটির মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবাই চাঁদাবাজ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]