লক্ষ্মীপুরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:০১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:০১:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
গ্রীণ সিটি, ক্লিন সিটি” কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র উদ্যোগে লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা এলাকাবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরি করতে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন পরামর্শ দেন। একই সঙ্গে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, জেলা ছাত্রদল নেতা জামাল হোছাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, “তারেক রহমান ঘোষিত ‘গ্রীণ সিটি, ক্লিন সিটি’ কর্মসূচির অংশ হিসেবে আমরা লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানুষের মাঝে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]