ক্ষমতার হিংস্রতা, একজন ত্যাগী নেতার বেচে থাকার আকুলতা!

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৬:৪৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৬:৪৫:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
ক্ষমতার হিংস্রতা, একজন ত্যাগী নেতার বেচে থাকার আকুলতা! ঘটনার সুত্র সেই ২০১২ সালের ৮ই এপ্রিল, মো: কাউছার, সাবেক কমিশনার, সন্দীপ পোরসভা, ০৫ নং ওয়ার্ড, সভাপতি সন্দীপ পৌরসভা ০৫ নং ওয়ার্ড, সভাপতি সন্দীপ পৌরসভা কৃষক দল।

আওয়ামী সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় দুটি পা, হত্যার উদ্দেশ্যে চালানো হয় গলায় ছুড়ি, আল্লাহর অশেষ রহমতে বেচে যায় তার জীবন, ডাক্তারদের প্রানপন চেষ্টায় একটি পা জোরা লাগানো গেলেও আরেক পা জোরা লাগানো সম্ভব হয়নি, বেচে গেলেও হয়ে যান চিরতরে পঙ্গু, চিকিৎসা আর পরিবারের খরচ জোগাতে গিয়ে হয়ে গেছেন নিস্ব, এখন অর্থের অভাবে নিজের চিকিৎসা ও পরিবার নিয়ে আজ বেচে থাকাই মুসকিল তার জন্য।

উক্ত ঘটনার পরে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার সুযোগ হয়েছিল, আশ্বাস দিয়েছিলেন তার পাশে দাড়ানোর, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকুলে না থাকায় পরবর্তীতে আর তার সাথে যোগাযোগ করতে পারে নি, আজ এত বছর পরে বিএনপি আবার ক্ষমতায় আসলে তিনি নতুন করে বাচার স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখেন এই পঙ্গুত্ত বরন করেও স্বাভাবিক জীবনের, দেখা করার সুযোগ চান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সাথে, আশায় বুক বাধছেন নতুন করে বাচতে, সাহায্য চান সরকারের কাছে যাতে কোনমতে পরিবার নিয়া বেচে থাকতে পারেন এটাই দলের কাছে তার আশা এবং প্রত্যাশা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]