ফেনীতে এবার প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৪:৪১:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৪:৪১:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ফেনীতে এবার জান্নাতুল মাওয়া নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

 
 

নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সকালে জায়ের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তাকে হত্যা করে ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয়েছিল।

 

এদিকে খবর পেয়ে থানা পুলিশের পক্ষ থেকে নিহতের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]