হজ এজেন্সির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রভাষক গ্রেপ্তার

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৩:৪৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৩:৪৩:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়া উপজেলায় হজ এজেন্সির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে এক কলেজ প্রভাষককে গ্রেপ্তার করা হয়েছে । শুক্রবার রাতে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী বাবু মীরবাগ কলেজের প্রভাষক। তিনি উপজেলার গদাধর এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে জিআর দুটি ও সিআর তিনটিসহ মোট পাঁচটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এর মধ্যে দুটি মামলায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। অন্য তিনটি মামলায় অর্থ আত্মসাতের পরিমাণ জানা যায়নি।

মামলাগুলোতে হজ এজেন্সির মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিহাব উদ্দিনের নেতৃত্বে জেলা ডিবি পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]