গার্মেন্টস শ্রমিকবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৩:৩০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৩:৩০:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকার ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল ওষধ কারখানার সামনে এমন দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী পদ্মা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বারবাড়িয়া ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্বপ্ন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এই সময় চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের বস্থা গুরুতর বলে জানা গেছে। যাত্রীবাহী স্বপ্ন পরিবহনে গ্রাফিক্স গার্মেন্টসের শ্রমিক ছিল।

এই বিষয়ে ধামরাই ফায়ার স্টেশন অফিসার আল আমিন খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এই সময় স্বপ্ন পরিবহনের ড্রাইভার আটকা পড়লে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সড়িয়ে নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]