নিজস্ব প্রতিনিধিঃ
নলছিটি উপজেলার ৭নং নাচনমহল ইউনিয়নের ঢাকায় বসবাসরত সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ঈদপূর্ব প্রীতি-মিলনী ও মতবিনিময় সভা।
শুক্রবার (১৫ মে) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত ভাসানী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েকশত নাচনমহলবাসী অংশগ্রহণ করেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মিলনমেলা পরিণত হয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক প্রাণবন্ত বন্ধনমেলায়।
ঢাকাস্থ ৭নং নাচনমহল ইউনিয়নবাসীর উদ্যোগে এবং সমাজসেবক কবির মোল্লার নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী, চাকরিজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, তরুণ সমাজ ও প্রবীণ ব্যক্তিরা একত্রিত হন। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে তারা পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরও বলেন, সমাজের উন্নয়ন ও ঐক্য ধরে রাখতে নিয়মিত এমন মিলনমেলার আয়োজন প্রয়োজন। ভবিষ্যতেও নাচনমহল ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় সমাজসেবক কবির মোল্লা বলেন,
“আমরা যারা ঢাকায় বসবাস করি, একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়াব। নাচনমহল ইউনিয়নের কেউ কোনো সমস্যায় পড়লে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে সহযোগিতা করার। নাচনমহলবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন,
“আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন এবং সমর্থন দেন, তাহলে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়ন, মানবিকতা ও ঐক্যের পথে এগিয়ে যেতে চাই।”
কবির মোল্লা আরও উল্লেখ করেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নাচনমহল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ রেখে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত নাচনমহল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ সমাজ ও প্রবীণরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিকতায় মিলনায়তনে সৃষ্টি হয় এক হৃদ্যতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ।।