​মুন্সীগঞ্জে বিশ্ব পরিবার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০১:৫০:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০১:৫০:১১ অপরাহ্ন

জনজীবন:://

শুক্রবার সকালে মুন্সীগঞ্জে বিশ্ব পরিবার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

লেখক ও সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন মোল্লা, লেখক ও সাংবাদিক ফোরামের সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম লিখন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল রেজোয়ান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ, অর্থ সম্পাদক মোঃ আতিকুর রহমান শিপন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আজাদ হোসেন কাজী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম মৃধা, আইন বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসাইন, প্রচার সম্পাদক মোঃ নাদিম মাহমুদ, সদস্য মোঃ মনির হোসেন মোল্লা প্রমূখ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন কাজী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ জিয়াউর রহমান। 
এ সময় বক্তারা মানুষের কর্মব্যস্ত জীবনে পরিবারের গুরুত্ব তুলে ধরেন। 

সভাপতি তার বক্তব্যের শুরুতে পরিবার নিয়ে তার নিজের লিখা একটি চমৎকার কবিতা আবৃত্তি করেন এবং বলেন মানুষ এই ব্যস্ত জীবনে পরিবারকে বেশি সময় দিতে না পারায় পরিবারে অশান্তি এমনকি ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। তাই সবাইকে অনুরোধ করছি পরিবারকে গুরুত্ব ও সময় দিবেন।

সংগঠনে সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন সংগঠনকে শক্তিশালী করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]