ট্রাম্পকে মুগ্ধ করতে যেভাবে গোপন বাগানকে ব্যবহার করলেন জিনপিং

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০১:৩৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০১:৩৪:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
তিনদিনের চীন সফর শেষে দেশের ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে স্বতঃস্ফূর্ত কথোপকথন থেকে এই সপ্তাহে দুই নেতার বৈঠকের একটি আভাস পাওয়া যায়।

শি জিনপিং বেইজিংয়ের দেয়ালঘেরা গোপন বাগান ‘ঝংনানহাই’ ট্রাম্পকে ঘুরিয়ে দেখিয়েছেন। জিনপিং, যাকে চীনা গণমাধ্যমে পূর্বপ্রস্তুত বক্তব্য ছাড়া খুব কমই কথা দেখা যায়, তাকে ঝংনানহাইয়ের মধ্য দিয়ে হাঁটার সময় অনুবাদকের মাধ্যমে ট্রাম্পের সঙ্গে কথা বলতে দেখা যায়।

ঝংনানহাই হলো চীনের নেতাদের আবাসস্থলের একটি প্রাচীরঘেরা চত্বর। একটি খিলানের মধ্য দিয়ে যাওয়ার সময় জিনপিং হাত বাড়িয়ে ট্রাম্পকে পথ দেখান এবং একটি ধাপ দেখিয়ে দেন যাতে প্রেসিডেন্ট হোঁচট না খান।

চীনা নেতা ১০০ বছরেরও বেশি পুরোনো একটি গাছ দেখিয়ে বলেন যে, এটি আসলে দুটি গাছ যা একসঙ্গে মিশে গেছে। এটি সম্ভবত দুই দেশকে একসঙ্গে কাজ করার জন্য জিনপিংয়ের আহ্বানের প্রতি একটি ইঙ্গিত।

ট্রাম্প হাঁটা থামিয়ে জানতে চান, জিনপিং প্রায়ই বিদেশি নেতাদের ঝংনানহাইতে নিয়ে আসেন কি না। জিনপিং জানান, ‘কদাচিৎ এমনটা ঘটে।’ তিনি বলেন, ‘পুতিন এখানে এসেছেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]