​মাদক দমনে কঠোর অবস্থানে পীরগঞ্জ থানা, ওসির অভিযানে স্বস্তি ফিরছে জনমনে

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১২:১৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১২:১৮:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | সাংবাদিক মোস্তফা মিয়া, পীরগঞ্জ

রংপুরের পীরগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদানের পর থেকেই মাদক, ছিনতাই, গরু চুরি ও কিশোর গ্যাং দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে পুলিশ প্রশাসন। সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক বিস্তার, চুরি ও কিশোর গ্যাংয়ের উৎপাত জনমনে উদ্বেগ সৃষ্টি করেছিল। তবে বর্তমান ওসির নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

বিশেষ করে মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তবে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বল্প সাজা দিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে জনমনে কিছু প্রশ্নও দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অল্প সাজা ভোগ করে কিছু মাদকসেবী ও ব্যবসায়ী পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

সম্প্রতি পরিচালিত অভিযানে আটক পাঁচজনের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হলেও একজনকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, “মাদক, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।”

সচেতন মহলের মতে, পীরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে বর্তমান ওসির কার্যক্রম প্রশংসার দাবিদার। তবে মাদক নির্মূলে আরও কঠোর ও স্থায়ী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
প্রতিবেদনঃ সাংবাদিক মোস্তফা মিয়া, পীরগঞ্জ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]