সুনামগঞ্জ সীমান্তে ১৮৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১১:৩৯:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১১:৩৯:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ সীমান্তে ১৮৯০ পিস ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে ২৮ বিজিবি।

শনিবার ভোর ৬টার দিকে বীরেন্দ্রনগর এলাকায় একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ একটি মোটরসাইকেল আটক করা হয়।

আটককৃত ব্যক্তি তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে সাগর (২০)।

বিজিবি জানায়, অবৈধভাবে তাহিরপুর সীমান্ত বীরেন্দনগর এলাকা দিয়ে প্রবেশ করে মোটরসাইকেল যোগে ১৮৯০ পিস ইয়াবাসহ বাংলাদেশে ফেরত আসার সময় সীমান্ত পিলার ১১৯৩/৪ এস হতে আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি টহল দল তাকে আটক করে এবং তাহিরপুর থানায় সোপর্দ করে।

বীরেন্দনগর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]