আফ্রিকায় আইএসের সেকেন্ড ইন কমান্ড নিহত, দাবি ট্রাম্প

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১১:৩০:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১১:৩০:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসলামিক স্টেট (আইএস)-এর বিশ্বব্যাপী নেটওয়ার্কের ‘সেকেন্ড ইন কমান্ড’ বা দ্বিতীয় শীর্ষ নেতা মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আজ রাতে আমার নির্দেশনায়, বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করতে অত্যন্ত নিখুঁত ও সুপরিকল্পিতভাবে একটি জটিল অভিযান চালিয়েছে সাহসী আমেরিকান ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী।’

তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি ভেবেছিলেন তিনি আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবেন। কিন্তু তিনি জানতেন না যে আমাদের এমন গোয়েন্দা আছে, যারা তার প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে আমার খবর দিত।’

আইএস গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার দায়ে ২০২৩ সালে আবু-বিলাল আল-মিনুকির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

তার মৃত্যুর বিষয়ে ট্রাম্প বলেন, ‘তিনি আর আফ্রিকার মানুষকে আতঙ্কিত করতে পারবেন না, কিংবা আমেরিকানদের লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করতে পারবেন না। তাকে সরিয়ে দেওয়ার ফলে আইএসের বৈশ্বিক কার্যক্রম ব্যাপকভাবে হ্রাস পাবে।’

সফলভাবে এই যৌথ অভিযান সম্পন্ন করার জন্য নাইজেরিয়া সরকারের ‘অংশীদারিত্বের’ প্রশংসা করেন এবং তাদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]