ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কানাডাকে ১৯০ কূটনীতিকের আহ্বান

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১১:২৭:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১১:২৭:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক ১৯০ কূটনীতিক। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও লেবাননের পরিস্থিতির জন্য কানাডীয় এসব কূটনীতিক দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারকে এ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 
দ্য কানাডিয়ান প্রেসের তথ্যমতে, ১৯০ জন সাবেক কূটনীতিক একটি চিঠিতে স্বাক্ষর করে বলেন, ‘কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা না হলে ইসরাইলি সরকার আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে উপেক্ষা করা অব্যাহত রাখবে এবং বসতি সম্প্রসারণের পরিকল্পনাও নিয়ে এগিয়ে যাবে।’


লেবাননের পরিস্থিতির কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘যদিও কানাডা হিজবুল্লাহ সম্পর্কিত ইসরাইলের বৈধ নিরাপত্তা উদ্বেগ স্বীকার করে, তবে পুরো শহর ধ্বংস করা এবং বিপুল সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।’

গাজা উপত্যকা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের কর্মকাণ্ডের জবাবে ব্যবস্থা নিতে কানাডার ওপর যখন অভ্যন্তরীণ চাপ বাড়ছে, তখন এই আবেদনটি এলো।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]