ওয়ানডেতে ফিরছেন না মুশফিক

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১০:১৪:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১০:১৪:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রশ্নটা শুনে অবাক হলেন না মুশফিকুর রহিম। বললেন, ‘হ্যাঁ আমার কাছে ফেরার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি না করে দিয়েছি।’

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে সিদ্ধান্ত মুশফিক জানিয়েছেন বছরখানেক আগে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিজের ফেসবুকে এই সিদ্ধান্ত জানান মুশফিক। ২৭৪ ওয়ানডে খেলা মুশফিক এখন জাতীয় দলের হয়ে শুধু টেস্ট ফরম্যাটে খেলেন। টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন আরো আগে।

তবে বছরখানেক আগে ওয়ানডে ক্রিকেট ছেড়ে দিলেও জাতীয় দলে এই ফরম্যাটে ফিরে আসার প্রস্তাব পাঠানো হয়েছিল তার কাছে। সামনের বছরের ওয়ানডে বিশ্বকাপে যদি তাকে দলে পাওয়া যায়, সেই চিন্তা থেকেই এই প্রস্তাব পাঠানো হয়েছিল তাকে।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সেই প্রসঙ্গে সিলেট টেস্টের আগের দিন বললেন, ‘বাংলাদেশ দল (ওয়ানডে) এখন যে পর্যায়ে আছে এবং ভবিষ্যতে যে পর্যায়ে যাবে, সেখানে আমার সার্ভিস আর প্রয়োজন হবে বলে আমি মনে করি না।’

শুধু জাতীয় দলে নয়, অনুশীলন নেটেও তার জন্য অন্য কোনো খেলোয়াড় যেন বাধাগ্রস্ত না হয়, তাই আলাদা করে অতিরিক্ত সময় বের করে নেন মুশফিক। শুধু নিজেকে নিয়ে নয়, অনেককে নিয়ে, পুরো দলকে নিয়েই এখনো এই কল্যাণী চিন্তা মুশফিকের।

কেবল অনুশীলনে মগ্নতা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা নয়; সামগ্রিক অর্থে এখনো পুরো দল মুশফিকের চিন্তা-চেতনায়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]