হরমুজের নিরাপত্তা রক্ষক হিসেবে থাকবে ইরান: আরাগচি

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৯:৪২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৯:৪২:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সবসময়ই তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়ে বন্ধুত্বপূর্ণ দেশগুলো ইরানের ওপর আস্থা রাখতে পারে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

 
আরাগচি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় তিনি হরমুজ প্রণালির নিরাপত্তা প্রসঙ্গেও ইরানের অবস্থান স্পষ্ট করেন।

তিনি বলেন, ইরান সবসময় হরমুজ প্রণালির নিরাপত্তার রক্ষক হিসেবে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে যাবে। পাশাপাশি তিনি আরো বলেন, সব বন্ধুত্বপূর্ণ দেশ বাণিজ্যিক কার্যক্রমের নিরাপত্তার বিষয়ে ইরানের ওপর নির্ভর করতে পারে।


বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত। এখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]