​বুড়িচংয়ে বোরো চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৭:২৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৭:২৪:১৯ অপরাহ্ন

জহিরুল হক বাবু।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারিভাবে বোরো ধানের চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে চলতি বোরো মৌসুমে স্থানীয় কৃষক ও মিল মালিকদের কাছ থেকে ন্যায্যমূল্যে চাল সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় উপজেলা খাদ্যগুদামে মিল মালিকদের নিকট থেকে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। উদ্বোধনের সময় তিনি বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নির্ধারিত সময়ে চাল সংগ্রহ সম্পন্ন করা হবে। এতে কৃষক ও মিল মালিকরা ন্যায্যমূল্য পাবেন এবং খাদ্য মজুদ শক্তিশালী হবে।

আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা খাদ্য পরিদর্শক আবদুর রহমান খান, শুভাস দেবনাউদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা থসহ বিভিন্ন মিলের মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা খাদ্য বিভাগের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আগামী ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বুড়িচং উপজেলায় সরকারিভাবে মোট ২২ হাজার টন বোরো ধানের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মান বজায় রেখে পর্যায়ক্রমে মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত ধানের সঠিক মূল্য নিশ্চিত হবে এবং জাতীয় খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]