​‎নবীগঞ্জের হত্যা মামলার আসামি শায়েস্তাগঞ্জ থেকে গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৭:০৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৭:০৬:১০ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিতার মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 
‎
‎বৃহস্পতিবার (১৪মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃত আসামি হলেন- নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে সিতার মিয়া। পুলিশ জানিয়েছে, তিনি নবীগঞ্জ থানার মামলা নম্বর-১৪ (২১ এপ্রিল২৬) এর এজাহারভুক্ত আসামি।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার দিকনির্দেশনায় এসআই জয়ন্ত কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে সিতার মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।  
‎
‎গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি মো. মোনায়েম মিয়া। তিনি জানান, হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার সকালে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]