৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৩০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৩০:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি জানান, মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বছর ১৫ শ কিলোমিটার খাল খনন করা হবে। ১টি জেলা বাদে বাকি ৬৪ জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে।

শুক্রবার চাঁদপুরের শাহরাস্তিতে মন্ত্রী আরও বলেন, এবারের খাল খনন কর্মসূচিতে কিছু সংযোজন করা হয়েছে আমরা খালের পাড়ে বৃক্ষরোপণ ও খালে মাছ চাষের উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, বিগত দিনে দেশের এমন কোনো সেক্টর ছিল না যেখানে দুর্নীতি ভরে যায়নি। তারা ফ্যাসিবাদী হয়ে উঠেছে তাদের পতন হয়েছে। আমরা চেষ্টা করছি স্বচ্ছতার মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন করতে। এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]