​পঞ্চগড়ে মানবতার ফেরিওয়ালা রাহাত খান আঁখিকে সংবর্ধনা

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৫:৪৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৫:৪৭:৩১ অপরাহ্ন

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি 


পঞ্চগড়ে মানবতা, সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল প্রতীক হিসেবে পরিচিত এ ওয়ান বাংলা টিভির ব্যবস্থাপক ও পরিচালক জনাব রাহাত খান আঁখি’র আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় নিউ প্রেস ক্লাব।

অনুষ্ঠানটি পরিণত হয় জেলার সাংবাদিক, সাহিত্যিক, কবি ও সংস্কৃতিমনা ব্যক্তিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে জনাব রাহাত খান আঁখিকে বরণ করে নেন। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও মানবিক চেতনার আবহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ওয়ান বাংলা টিভির ব্যবস্থাপক ও পরিচালক জনাব রাহাত খান আঁখি। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“মানুষের ভালোবাসাই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজ ও মানবতার জন্য কাজ করার একটি মহান দায়িত্ব। সত্য ও ন্যায়ের পথে থেকে মানুষের কথা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
তিনি আরও বলেন,
“পঞ্চগড়ের মানুষ অত্যন্ত আন্তরিক ও মানবিক। এখানকার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করলে জেলার উন্নয়ন, সংস্কৃতি ও সাধারণ মানুষের সমস্যা জাতীয় পর্যায়ে আরও শক্তভাবে তুলে ধরা সম্ভব হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় নিউ প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ তোতা মিয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“সাংবাদিকতা সমাজের দর্পণ। একজন প্রকৃত সাংবাদিক কখনো অন্যায়ের সাথে আপস করেন না। রাহাত খান আঁখির মতো মানবিক ও সাহসী মানুষ বর্তমান সমাজে অনুকরণীয় উদাহরণ।”
তিনি আরও বলেন,
“পঞ্চগড় নিউ প্রেস ক্লাব সবসময় সত্য, ন্যায় ও মানুষের কল্যাণে কাজ করে যাবে। সাংবাদিকদের ঐক্যই গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি।”

অনুষ্ঠানে সহ-সভাপতিত্ব করেন পঞ্চগড় নিউ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোছাঃ আছমা আক্তার আঁখি। তিনি বলেন,
“মানবিক মূল্যবোধ ও ইতিবাচক সাংবাদিকতা সমাজকে সুন্দর করে তোলে। আমরা চাই সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি মানবতার পক্ষেও কাজ করুক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক মোঃ শফিউল্লাহ রিপন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত মানবতার পরিচয় নিহিত। সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতি—এই তিনটি শক্তি সমাজকে আলোকিত করতে পারে। যারা মানুষের কল্যাণে কাজ করেন, তারাই প্রকৃত সম্মানের দাবিদার।”

তরুণ লেখক রাজু তুহিন তাঁর বক্তব্যে বলেন,
“কলম কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। সত্য ও মানবতার পক্ষে যারা কাজ করেন, ইতিহাস তাদেরই মনে রাখে। সাংবাদিকতা ও সাহিত্য মানুষের আত্মার ভাষা—এখানে মিথ্যার কোনো স্থান নেই।”

এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক, কবি, সাহিত্যিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা সাংবাদিকতার মানোন্নয়ন, মানবিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে দোয়া ও শুভকামনা জানানো হয়। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন। উপস্থিত সকলে এমন সুন্দর আয়োজনের জন্য পঞ্চগড় নিউ প্রেস ক্লাবের ভূয়সী প্রশংসা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]