মৌলভীবাজারে দুই ভারতীয় নাগরিক আটক

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৪:২৬:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৪:২৬:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বোবারতল সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ৫২ বিজিবি।

 
বৃহস্পতিবার রাত ১টার দিকে বিজিবির নিয়মিত টহল চলাকালীন সময়ে বোবারতল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কামরুল আহমদ ও হাছনা বেগম লস্কর নামের দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন। তারা দুজন স্বামী-স্ত্রী। তবে কেন তারা বাংলাদেশে প্রবেশ করেছে তা এখনো জানা যায়নি। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।


৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি তৎপর রয়েছে। টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেন কোনো অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে এবং মাদক, চোরাচালান বা মানবপাচার যাতে না হয়, সেজন্য বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]