দুটি পৃথক অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ০২ জন আসামিকে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ১১:৪৮:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ১১:৪৮:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক​


দুটি পৃথক অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ০২ জন আসামিকে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ দুটি পৃথক অভিযানে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ সোহেল রানা @ হাসিব (২১) এবং মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রুবেল মিয়া (৩৫)’ দ্বয়কে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ১৪/০৫/২০২৬ খ্রিঃ বিকাল আনুমানিক ১৫.০০ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া ঘাট এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিএমপি, কোতয়ালী মডেল থানার মামলা নং-৭, তারিখ-০২/০৫/২০২৬খ্রিঃ, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২৫) তৎসহ ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ এর এজাহারনামীয় প্রধান আসামি মোঃ সোহেল রানা @ হাসিব (২১), পিতা- মোঃ শাহ আলম, সাং- গোলাবুনিয়া, হোগলাপাতি, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, আসামি মোঃ সোহেল রানা @ হাসিব (২১) দীর্ঘদিন ভিকটিমকে নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে বসবাস করে আসছিল। কিছুদিন পর আসামি মোঃ সোহেল রানা @ হাসিব (২১)  ভিকটিমের সাথে খারাপ আচরণ করা আরম্ভ করে, বিভিন্ন সময়ে মারপিটও করে এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে দৈহিক সম্পর্ক স্থাপন করে। উক্ত ঘটনায় ভিকটিম বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আবেদন করলে বিজ্ঞ আদালতের নির্দেশে বিএমপি, কোতয়ালী মডেল থানায় উক্ত মামলাটি রুজু হয়।

উক্ত আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিএমপি কামরাঙ্গীরচর থানার মামলা নং- ৫০(৮)২০১৯, জিআর-৪৩৭/১৯,  ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এর ০১ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) অর্থদন্ড অনাদায়ে আরো ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রুবেল মিয়া (৩৫), পিতা- মৃত সিরাজ মোল্লা, সাং- কিষ্ঠনগর, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর’কে অদ্য ১৪/০৫/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৬.০০ ঘটিকায় গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিদ্বয় প্রত্যেকেই স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]