গৌরীপুরের ২ডায়গনোস্টিক সেন্টার সিলগালা, ১টিতে জরিমানা

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ১২:৫৩:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ১২:৫৩:৪১ পূর্বাহ্ন
 
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি ডায়গনোস্টিক সেন্টার সিলগালা এবং লাইসেন্স নবায়ন না থাকায় আরো একটি ডায়গনোস্টিক সেন্টারে জরিমানা করেছে| বৃহস্পতিবার (১৩ মে) উপজেলার পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা|
তবে অভিযানের খবর পেয়ে অনেক ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় দায়িত্বে থাকা লোকজন|

জানা গেছে, গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়গনোস্টিক সেন্টার রয়েছে| বৃহস্পতিবার বিকালে গৌরীপুর পৌর শহরের হাসপাতাল রোডে মা প্যাথলজী ল্যাবরেটরীতে অভিযান পরিচালনা করে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়| তাছাড়া লাইসেন্স না থাকায় পৌর শহরের হাসপাতাল রোডস্থ সেবা ডায়গনোস্টিক সেন্টার ও পৌর শহরের ধানমহাল এলাকায় গৌরীপুর ডিজিটাল ডায়গনোস্টিক সেন্টার সিলগালা করা হয়| এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে শহরের অন্যান্য ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে সরে যান দায়িত্বে থাকা লোকজন|

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, দুইটি ডায়গনোস্টিক সিলগালা ও একটি ডায়গনোস্টিক সেন্টারে জরিমানা করা হয়েছে| অভিযানের খবর পেয়ে যেসব ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে পালিয়েছে পরবর্তীতে সময়ে সেখানেও অভিযান পরিচালনা করা হবে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]