গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ॥
নির্বাচনের ৪ বছর ৫মাস পর শপথ নিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামাল| তাঁকে আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান|
নির্বাচিত ইউপি চেয়ারম্যান শামসুজ্জামাল বলেন, ২০২১ সালের ২৬ডিসে¤^র অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অনিয়মের মাধ্যমে সালাউদ্দিন কাদের রুবেল আমার জয় ছিনিয়ে নেয়| পরবর্তীতে আমি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা দায়ের করি| মামলায় বিজ্ঞ আদালত ২০২৫ সালের ২৮জানুয়ারি আমার পক্ষে রায় ঘোষণা করে|
আদালত আমাকে শপথবাক্য পাঠ করানোর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করে| কিন্তু সালাউদ্দিন কাদের রুবেল এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে| হাইকোর্ট আমার পক্ষে রায় ঘোষণা করায় আজ আমাকে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান শপথবাক্য পাঠ করান| আজই আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি|
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা শপথ ও দায়িত্বভার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন|