​জিলহজের চাঁদ ১৭ মে দেখা যেতে পারে, ঈদুল আজহা ২৭ মে হওয়ার সম্ভাবনা

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১১:০২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১১:০২:৩৫ অপরাহ্ন


প্রতিবেদক:  রাজিবুল হোসাইন তানিম


পবিত্র জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যেতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল সেন্টার। সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণের বরাতে এ তথ্য প্রকাশ করেছে গালফ নিউজ⁠�।
বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৬ সালের ১৭ মে বিশ্বের বিভিন্ন ইসলামী দেশে জিলহজ মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হতে পারে। ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।
এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিভিন্ন দেশের ধর্মীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]