রাণীশংকৈলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার-ধর্ষনে অভিযুক্ত প্রতিবেশী কিশোর আটক

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১০:৪২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১০:৪২:৩৯ অপরাহ্ন
 
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি : 
 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে লামিয়া আক্তার নামে ৪ বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেনীর শিক্ষার্থী মুরশালিন (১৪) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, গতকাল বুধবার (১৩ মে) দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু লামিয়া। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার মৃত তজবুলের ছেলে সেন্টু ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার ডাক চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
 
এ ঘটনায় চেংমাড়ির জোসপাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী মহসিনা বেগম জানান, গতকাল দুপুরে তিনি ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিলেন, তখন শরিফ উদ্দিনের ছেলে মুরশালিন শিশু লামিয়াকে কোলে নিয়ে যেতে দেখেন। শিশুটি হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মুরশালিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন। 
 
এব্যাপারে শিশু (লামিয়া) চাচা তরিকুল ইসলাম জানান,আমরা গতকাল থেকেই পাগলের মতো ওকে খুঁজছি। মাইকিং করেছি সব জায়গায়। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী সেন্টু তার লাশ দেখতে পায়। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। 
 
এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী বলেন,লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত মুরশালিন জিজ্ঞাসাবাদে ধর্ষনের পর শিশুটিকে হত্যার কথা সে স্বীকার করেছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ও সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]