কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১০:৩৩:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১০:৩৩:৩৬ অপরাহ্ন
 
 
কাউখালী প্রতিনিধি
 
পিরোজপুরের কাউখালীতে ২০২৫-২৬ অর্থ বছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে এগারোটায়  উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সৌমিত্র সরকার।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস। তিনি বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা পরিষদের পেশ ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান, গীতা পাঠ করেন গীতা প্রধান।
 
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি অফিসার, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]