শায়েস্তাগঞ্জে নতুন ইউএনও ফজলে রাব্বানী চৌধুরী যোগদান

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৯:২২:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৯:২২:৩৪ অপরাহ্ন
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফজলে রাব্বানী চৌধুরী যোগদান করেছেন। তিনি যোগদান করায় শায়েস্তাগঞ্জ উপজেলা বাসীর স্বস্তি ফিরেছে। জানাযায়, বিদায়ী ইউএনও মোঃ নাহিদ হোসেন দায়িত্ব থেকে সরে যাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ আরিফুর রহমান শান্ত গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে (ভারপ্রাপ্ত) ইউএনও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ আরিফুর রহমান শান্ত কাছ থেকে মোঃ ফজলে রাব্বানী চৌধুরী দায়িত্ব ভার গ্রহণ করেন। তিনি এর আগে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পর রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করে। সেখান থেকে গত ২০২৫ সালে ফেব্রুয়ারি ২ তারিখে কক্সবাজার জেলার রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে উপজেলার বিভিন্ন দপ্তর , গণ্যমান্যব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেন। সেখানে সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ দখলদার উচ্ছেদ, শিক্ষা ব্যবস্থার মনোনয়ন এবং সরকারি সেবা সমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উপর জোর দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পর তিনি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা তাঁর -ই স্থলে ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি বিসিএস - ৩৭ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা। তিনি যোগদান করার সাথে পৌরসভার কর্মকর্তা - কর্মচারী , বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা - কর্মচারীরা সৌজন্যে সাক্ষাৎ করেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধি , গণ্যমান্য ব্যক্তিবর্গ, সব - শ্রেণীর মানুষ, সাংবাদিক সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হাঁটিয়ে শায়েস্তাগঞ্জ একটি আলোকিত উপজেলা হিসেবে উন্নয়ন গড়ে তোলা হবে। সবার সহযোগিতা পেলে শায়েস্তাগঞ্জ হবে দেশের সেরা উন্নত ও সমৃদ্ধ উপজেলা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]