কালবৈশাখীর ঝড়ে নদীতে পড়ে নিখোঁজ, ২১ ঘণ্টা পর সুতাং থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৭:৫২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৭:৫২:০৭ অপরাহ্ন
স্বপন রবি দাস, হবিগঞ্জ প্রতিনিধি।। ‎ ‎হবিগঞ্জের লাখাই উপজেলার সুতাং নদী থেকে সাদেক মিয়া (২৮) নামের এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে নদীতে পড়ে যাওয়ার প্রায় ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তাঁর মরদেহ ভেসে ওঠে। ‎ ‎নিহত সাদেক মিয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ছেলে। ‎ ‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাদেক মিয়া তাঁর ভাই ফরাশ মিয়ার সঙ্গে হাওর থেকে ধান সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মধ্যে নৌকাযোগে বাড়ি ফেরার সময় বজ্রপাতের তীব্র শব্দে আতঙ্কিত হয়ে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। ‎ ‎খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে লাখাই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালালেও প্রবল স্রোত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার রাতে উদ্ধার কার্যক্রম স্থগিত করতে হয়।পরদিন বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় অভিযান শুরু করে। দুপুরে স্থানীয়রা মরদেহ ভেসে উঠতে দেখে খবর দিলে ডুবুরিরা ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে। ‎ ‎বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ‎ ‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]