আমতলীতে যুবকের লাশ উদ্ধার

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৭:০৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৭:০৯:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ‍মৃত মো. আনোয়ার (৪৫) সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের জয়নাল মৃধার ছেলে 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সারে বারোটার দিকে খুরিয়ার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন আজিজ মৃধার রাইস মিলের নিকটে খালের পাড়ে আনোয়ারকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায় । তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ওসি আবু শাদাত মো. হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । পূর্ব শত্রুতার জেড় ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে । মামলার প্রস্তুতি চলছে 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]