নিখোঁজের একদিন পর চার বছরের শিশুর লাশ উদ্ধার

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৬:৪৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৬:৪৯:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টাক্ষেত থেকে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজের পর বৃহস্পতিবার সকালের দিকে লাশ উদ্ধার করা হয়।


পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু লামিয়া। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে মাইকিং করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার তজবুলের ছেলে সেন্টু ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে শিশুর লাশ দেখেন।


এ ঘটনায় চেংমাড়ির জোসপাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী মহসিনা বেগম জানান, গতকাল দুপুরে তিনি ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিলেন, তখন শরিফ উদ্দিনের ছেলে মুরশালিন শিশু লামিয়াকে কোলে নিয়ে যেতে দেখেন। শিশুটি হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মুরশালিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন।


ওসি আমানুল্লাহ আল বারী বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মুরশালিন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]