ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৫৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৫৮:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি ৭দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের জন্য ছুটির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি ৪ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের সাধারণ ছুটি আগামী ২৫ মে (সোমবার) হতে ৩১ মে (রবিবার) পর্যন্ত সকল অফিস বন্ধ থাকবে।

এছাড়া ছুটির আগের কর্মদিবস ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রবিবার) অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

জরুরি পরিষেবা ও আওতামুক্ত খাতসমূহ:

নির্দিষ্ট কিছু জরুরি সেবা এবং খাত এই ছুটির আওতার বাইরে থাকবে, যাতে জনজীবন সচল থাকে। এর মধ্যে রয়েছে: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা ।

ডাক সেবা এবং এসব জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন।

এছাড়াও চিকিৎসা সেবা: হাসপাতাল, জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন।

জরুরি কাজ: সরকারি অন্যান্য জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসগুলোও খোলা থাকবে।

বিশেষ খাতের জন্য নির্দেশনা:

কিছু বিশেষ খাতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলাদাভাবে নির্দেশনা প্রদান করবে।
এর মধ্যে ব্যাংক কার্যক্রম সচল রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বিচার বিভাগ আদালতের কার্যক্রমের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার সাধারণ ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দিকনির্দেশনা দেবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]