সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৩১:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৩১:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মদনপুর-আড়াইহাজার সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি সহকারী কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত মো. আনোয়ার হোসেন আড়াইহাজারের গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে সোনারগাঁয়ের মিরেরটেক বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।


কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]