ফতুল্লায় ক্যাবল অফিসে ডিশ ব্যবসায়ীকে হত্যা

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:১৬:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:১৬:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় ক্যাবল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ডিশ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে চানমারী মাউড়াপট্টিস্থ ফ্রেন্ডস ক্যাবল নামের ডিশ লাইনের অফিসে এ ঘটনা ঘটে।

মৃত নাছির (৬০) ফতুল্লার ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর একটার দিকে হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় ফ্রেন্ডস ক্যাবলের পাশের একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই ছুরি দিয়েই নাসিরকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]