উখিয়ায় মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০১:৪৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০১:৪৫:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় বাড়ি থেকে মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া এলাকায় তার লাশ উদ্ধার করা হয়।


মৃত গোলাপশা আক্তার (১৭) একই এলাকার ছৈয়দ মিস্ত্রির মেয়ে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাদরাসায় যাওয়ার জন্য পরিবারের সদস্যরা গোলাপশা আক্তারকে ডাকতে গেলে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নামানো হয়। প্রেমঘটিত বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে।


উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, পড়ালেখা নিয়ে মা-বাবার চাপের কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]