‘ঘরবন্দী’তে চিত্রলেখা গুহ

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০১:১৪:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০১:১৪:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য মহিন খানের পরিচালনায় নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘ঘরবন্দী’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, চিত্রলেখা গুহ, তাহমিনা সুলতানা মৌ, নিলয় আলমগীর, নীলাঞ্জনা নীলা, সেলজুক তারিক আল হাশিমি, অনুভব মাহবুব’সহ আরো অনেকে।

 
এরইমধ্যে মধ্যে ঢাকার অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চিত্রলেখা গুহ মুঠোফোনে তার অভিমত ব্যক্ত করে বলেন, ‘আমাদের ছেলেকে অনেক শখ করে বিয়ে দেয়ার পর দেখা গেলো যে, স্বামী-স্ত্রীর মধ্যে কোনোভাবেই বনিবনা হচ্ছে না। তাদের মধ্যে যেন একটা সুন্দর বোঝাপড়ার সম্পর্কের সৃষ্টি হয় এ কারণে তাদের ঘরবন্দী করে রাখা হয়। পরবর্তীতে একসময় তাদের মধ্যে সুন্দর সম্পর্কের সূচনা হয়। মূল ম্যাসেজ হলো ডিভোর্স কোনো সমাধান নয়। ডিভোর্সে না গিয়ে কীভাবে স্বামী স্ত্রীর একসঙ্গে জীবন পার করে দেয়া যায় তার উত্তম পথ খুঁজে বের করতে হবে। মহিনকে ধন্যবাদ সুন্দর এই গল্পের জন্য।’


নাটকটি প্রসঙ্গে তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘অষ্ট্রেলিয়ায় আল হাজেন ভাইয়ের দুটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করে দেশে ফিরেই ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তারমধ্যে মহিন খানের পরিচালনায় ঘরবন্দী নাটকটির কাজ শেষ করেছি। নাটকটির গল্প আমাদের চলমান জীবনেরই গল্প। আশা করছি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’

অনুভব মাহবুব বলেন, ‘ঘরবন্দী নাটকের গল্পটা দর্শকের ভীষণ ভালোলাগবে। আমার চরিত্রটিও সুন্দর। ধন্যবাদ পরিচালক’সহ এই ইউনিটের সবাইকে অনেক কষ্ট করে শ্রম দিয়ে একটি ভালো গল্পের নাটক নির্মাণ করার জন্য।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]