হিজলায় ৩ নং গুয়াবাড়িয়া ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১২:৫৮:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১২:৫৮:০৮ অপরাহ্ন

​নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল জেলার হিজলা উপজেলার ৩ নং গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হিজলা উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল।

​তিনি এই ইউনিয়নের সাবেক জনপ্রিয় ব্যক্তিত্ব, মরহুম আব্দুল মান্নান খানের সুযোগ্য সন্তান। বাবার আদর্শকে বুকে ধারণ করে এবং এলাকাবাসীর সেবা করার লক্ষ্য নিয়ে তিনি ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন।

​আসাদুজ্জামান খান সজলের পিতা মরহুম আব্দুল মান্নান খান এলাকায় একজন সদালাপী ও জনহিতৈষী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বাবার সেই উত্তরসূরি হিসেবে সজল দীর্ঘদিন ধরে ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারুণ্যের শক্তি এবং পারিবারিক পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি গুয়াবাড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

​বর্তমানে হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করা আসাদুজ্জামান খান সজল তৃণমূল রাজনীতিতে বেশ সক্রিয়। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে তাকে সব সময় পাশে পাওয়া যায়। তার সমর্থকদের দাবি, সজল চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মাদক নির্মূল, রাস্তাঘাটের উন্নয়ন এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ফিরে আসবে।

​নিজের প্রার্থিতা নিয়ে আসাদুজ্জামান খান সজল বলেন, আমার বাবা সারা জীবন মানুষের সেবা করে গেছেন। আমি তার আদর্শ অনুসরণ করেই জনগণের কল্যাণে কাজ করতে চাই। ৩ নং গুয়াবাড়িয়া ইউনিয়নের মানুষ বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, স্বনির্ভর এবং উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো। ইনশাআল্লাহ, দল এবং জনগণ আমার পাশে থাকবে।

​ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তরুণ ভোটারদের মধ্যে সজলকে নিয়ে ব্যাপক উৎসাহ কাজ করছে। সাধারণ ভোটারদের মতে, একজন শিক্ষিত ও সাহসী নেতৃত্বের প্রয়োজন এখন সময়ের দাবি। আসাদুজ্জামান খান সজলের আগমনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।,

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]