নাদিম হায়দার,স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান খান(৮৪) নামে সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে সিরাজদীখান থানা পুলিশ । সে উপজেলা রাজানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে।
গতকাল বুধবার বিকাল চারটায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি সৈয়দপুর থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১১০ পিস ইয়াবা ট্যাবলেট।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান,সাবেক ইউপি সদস্য হাসান খানকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। সে এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে সিরাজদীখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে।তার বিরুদ্ধে আরেকটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।