রংপুরের পীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৫ পিস ইয়াবা, ০৫ গ্রাম হেরোইন এবং দেশীয় অস্ত্র জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১২:০০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১২:০০:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


রংপুরের পীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৫ পিস ইয়াবা, ০৫ গ্রাম হেরোইন এবং দেশীয় অস্ত্র জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। সমাজকে মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
এরই ধারাবাহিকতায় ১৪/০৫/২০২৬ তারিখে রাত ০১.৪৫ ঘটিকায় সিপিসি-৩, র‍্যাব-১৩, গাইবান্ধা এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১৪ নং চতরা ইউনিয়ন এর ০১ নং ওয়ার্ডের চতরা কলেজপাড়া গ্রামে অভিযান পরিচালনাকালে জনৈক মৃত মজিবর শেখ এর বসতবাড়ীতে তল্লাশীকালে ১৪৫ পিচ ইয়াবা, ০৫ গ্রাম হেরোইন, ০১ চাইনিজ কুড়াল, ০১ ড্যাগার ও ০১ টি হাসুয়াসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ সুজন শেখ (৪২), পিতা-মৃত মজিবর শেখ, মাতা-মোছাঃ আশুরা বেগম, ০১নং ওয়ার্ড ১৪নং চতরা ইউনিয়ন, থানা-পীরগঞ্জ জেলা-রংপুর'কে গ্রেফতার করে। 
 
 পরবর্তী কার্যক্রমের জন্য আসামি এবং জব্দকৃত আলামত সমূহ রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]