নারী দলের সাফের প্রস্তুতি

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১১:৪৯:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১১:৪৯:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের। আসন্ন সাফের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে ক্যাম্প গড়েছে। সেখানে ১৫ দিনের ক্যাম্পের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলছে। গত ১১ মে থাইল্যান্ড নারী ফুটবল লিগের ক্লাব কাসেম বুন্ডিতের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। এ ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা।

 
আগামী ১৭ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাব। এ ম্যাচের আগে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে নারী দল। গতকাল কোচ বাটলারের বেশ কয়েকটি সেশন যোগ দেন মেয়েরা।


থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প শেষে ২১ মে ভারতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। এবারের সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩১ মে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]