লালপুরে অটোরিকশার ধাক্কায় নিহত ১

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১১:২১:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১১:২১:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরে অটোরিকশার ধাক্কায় মোস্তফা নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকায় রাজনের সিএনজি গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা ঈশ্বরদী উপজেলার আরমবাড়িয়া গ্রামের মৃত ছইমুদ্দিন প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় ছেলে রাজনের সিএনজি ওয়ার্কশপ থেকে বাড়িতে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় লালপুর অভিমুখী একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]