ঈদযাত্রার দ্বিতীয় দিনে ট্রেনের টিকিট বিক্রি শুরু

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১০:৫৪:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১০:৫৪:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। বৃহস্পতিবার (১৪ মে) বিক্রি হচ্ছে আগামী ২৪ মে’র যাত্রার টিকিট।

 
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।



ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ কর্মপরিকল্পনা নিয়েছে রেলওয়ে। সেই পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। বুধবার (১৩ মে) বিক্রি হয়েছে ২৩ মে’র টিকিট। আগামী ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র যাত্রার টিকিট।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]