কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করল বিজিবি

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৯:২৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৯:২৪:০৮ অপরাহ্ন



রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৩ মে) ভোরের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১৩ মে ২০২৬) তারিখ রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে জামালপুর বিওপির একটি টহল দল দৌলতপুর উপজেলার জয়পুর মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। 

এসময় তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র (ওয়ান শুটার পিস্তল), দুই রাউন্ড কার্তুজ এবং ভারতীয় ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে পলাতক দুই সন্দেহভাজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে। 

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]