নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৯:১০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৯:১০:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা আপন দুই ভাই। বুধবার দুপুরে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 
নিহতরা হলো আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা জেলার নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মিরাজ শেখের ছেলে।


স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, নিহত দুই ভাই মায়ের সঙ্গে দুই দিন আগে তাদের গ্রামের বাড়ি ভরতকাঠী থেকে নাজিরপুরের আমতলা গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। সকাল থেকেই তারা তার মায়ের সঙ্গে খেলা করছিল।

দুপুরে তাদের দুজনকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনের খালে তাদের লাশ ভাসতে দেখে স্বজনরা দুজনকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেও মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার স্নিগ্ধা মিত্র জানান, আমাদের হাসপাতালে পানিতে পড়া দুই শিশুকে যখন নিয়ে আসে তখন তারা মৃত ছিল।

নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]