মিরপুরের স্কোয়াড নিয়েই সিলেট মিশনে বাংলাদেশ

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৮:৩৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৮:৩৪:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মিরপুর টেস্টের রোমাঞ্চ যখন চরমে, ঠিক তখনই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে নতুন স্কোয়াডে কোনো চমক রাখেনি বিসিবি। প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রাখা হয়েছে সিলেট টেস্টের জন্য।

অর্থাৎ, মিরপুর টেস্টের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই থাকছেন সিলেটেও। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া তরুণ ব্যাটার অমিত হাসান নিজের জায়গা ধরে রেখেছেন। জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে খেলা এই ক্রিকেটারের দিকে নজর থাকবে ঘরের মাঠেও।

দীর্ঘ দেড় বছর পর টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদ-ও রয়েছেন স্কোয়াডে। তবে টানা দুই টেস্টে তাকে খেলানো হবে কি না, সেটি নিয়ে রয়েছে কৌতূহল। একই প্রশ্ন আছে তরুণ পেসার নাহিদ রানা-কে নিয়েও।

আগামী শনিবার শুরু হবে সিলেট টেস্ট। মিরপুরে প্রথম টেস্ট শেষ করে বুধবার সিলেটে যাবে দুই দল।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),
মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]