কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইমামকে গাভী উপহার দিল জামায়াত নেতৃবৃন্দ

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৫:২২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৫:২২:১৭ অপরাহ্ন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন (সাতকপাড়া) গ্রামের ক্ষতিগ্রস্ত ইমাম ও খামারি অহিদুল আলমকে একটি গাভী উপহার দিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

বুধবার (১৩ মে) সকালে খাইরুল হাসান দলীয় নেতাকর্মীদের নিয়ে ওই গ্রামে যান। পরে তিনি সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ইমামের হাতে একটি গাভী তুলে দেন। এ সময় তার পাশে ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা নায়েবে আমীর আব্দুল হাকিম, উপজেলার জামায়াতের আমীর মোঃ আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, জাংগালিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ জাকির হোসেন, সাবেক আমির হাফেজ আব্দুস সালাম সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ভুইয়া, ৯ নং ওয়ার্ড সভাপতি আঃ মোতালিব, ৬ নং ওয়ার্ড সভাপতি ফাইজুল্লা খান প্রমুখ।


জানা গেছে, স্থানীয় মসজিদের ইমাম অহিদুল আলম ইমামতির পাশাপাশি গরু পালন করে জীবিকা নির্বাহ করতেন। দীর্ঘদিনের পরিশ্রমে তিনি একটি ছোট খামার গড়ে তোলেন, যেখানে সাতটি গরু ছিল।

কিন্তু গত ৭ এপ্রিল গভীর রাতে অগ্নিকাণ্ডে তার খামার সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং জীবিকা হারিয়ে ফেলেন।

পরে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে জামায়াত নেতৃবৃন্দ মানবিক সহায়তা হিসেবে তাকে একটি গাভী উপহার দেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]