ঢাকার নবাবগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ ০২ জন আসামিকে রাজধানীর বংশাল হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৪:২৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৪:২৯:২৯ অপরাহ্ন
ঢাকার নবাবগঞ্জে ১১ বছরের  শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ ০২ জন আসামিকে রাজধানীর বংশাল হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ০৫/০২/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৭:০০ ঘটিকায় মামলার এজাহারনামীয় প্রধান আসামি মঙ্গল (৬০) ও ভিকটিম (১১)’কে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে আসামি মঙ্গল (৬০) অপর আসামি লিপি বেগম (৪৫) এর সহায়তায় ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকী প্রদান করে। পরবর্তীতে গত ১১/০২/২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯.৩০ ঘটিকায় আসামি মঙ্গল (৬০) পুনরায় ভিকটিমকে ডাকতে তার বাসায় গেলে ভিকটিম যেতে অস্বীকৃতি জানায় এবং গত ০৫/০২/২০২৬ তারিখের ঘটনা ভিকটিম তার বাবার কাছে প্রকাশ করে। উল্লেখ্য যে, আসামি মঙ্গল (৬০) দীর্ঘদিন যাবৎ ভিকটিমকে অঙ্গ-ভঙ্গির মাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

 উক্ত ঘটনায় ভিকটিমের বাবা ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় এজাহার দায়ের করলে থানার মামলা নং- ১৯, তারিখ- ১৫/০২/২০২৬ খ্রি., ধারা- ৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) তৎসহ ১৯০/২০২ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১২/০৫/২০২৬ তারিখ রাত অনুমান ২৩.৫৫ ঘটিকায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার বংশাল থানা এলাকায়  অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মঙ্গল (৬০), পিতা- মৃত ইয়াকুব আলী এবং আসামি লিপি বেগম (৪৫), স্বামী- মঙ্গল, উভয় সাং-শান্তিনগর, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা’দ্বয়কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

 গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]