​বোয়ালখালীতে দুুর্বৃত্তরা ৩ ঘন্টা তান্ডব চালিয়ে এক নারী আহত

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০১:০২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:০২:২০ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালী শাকপুরা ইউনিয়নে এক ভাড়া বাসায় ঢুকে দুর্বৃত্তদের তাণ্ডব ও এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে।  সোমবার (১১ মে) দুপুরে উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার ইউসুফের ভবনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছেনোয়ারা বেগম জানান, দুপুর ১টার দিকে বাসার দরজায় সিটকিনি লাগিয়ে পাশের একটি মুদির দোকানে যান তিনি। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে দেখেন দরজার সিটকিনি খোলা। পরে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দুই যুবক তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। তার বাম হাত ও দুই পায়ে চুরি আচড়ের বেশ কিছু দাগ  রয়েছে। 

তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা ওড়না দিয়ে তার মুখ ও গলা পেঁচিয়ে ধরে। এ সময় একজন ঘরের দরজা ভেতর থেকে লক করে দেয় এবং ঘরের জিনিসপত্র এলোমেলো করে ভাঙচুর চালায়। অপরজন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে হাতে-পায়ে আঁচড় দেয়।

ভুক্তভোগীর দাবি, প্রায় তিন ঘণ্টা ধরে বাসায় তাণ্ডব চালিয়ে বিকেল ৩টার দিকে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের পরনে জিন্স প্যান্ট, টি-শার্ট ও গেঞ্জি ছিল এবং মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল বলে জানান তিনি।

এ ঘটনায় ছেনোয়ারা বেগম বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]