অবৈধ বালু মহাল অভিযানে ইউএনও ওসির ওপর হামলা, গুলি আহত ১৫

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:৪৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:৪৬:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলার রামগড়ের বলিপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালতের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। হামলায় উপজেলা নির্বাহী কমর্কর্তা, রামগড় থানার ওসিসহ ১৫জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনসার ও পুলিশ ১০ রাউন্ড শর্টগানের রাবার বুলেট ছুড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কমর্কর্তা কাজী শামীম জানান, বলিপাড়া এলাকায় ১০টি স্থানে বিশাল বিশাল গর্ত করে কৃষি জমি খনন করে বালু উত্তোলন করছিলো। এ সময় ১ থেকে দেড়শত বালু সন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করে ।

তিনি জানান, ইউএনও,ওসি, আনসারসহ ১৫ জন আহত হয়।

হামলায় আহত রামগড় থানার ওসি নাজির আলম জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিষ্ট্রেট এর নিদেশে পুলিশ ও অনসার সদস্যরা শর্টগানে ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন নুর হোসেন,সুমন ত্রিপুরা ,আজাদ ও মাথায় গুলিতে অহত আবুল হাসান অভিযোগ করেন,অভিযানকালে কৃষি সেচের ৩টি শ্যালো মেশিন ভাঙচুর ও নষ্ট করে দেয়ায় তারা প্রতিবাদ করতে গেলে ম্যাষ্টিষ্টেট গুলির নির্দেশ দেন।

গুলির ঘটনায় গ্রামবাসী জীবন বাঁচাতে ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিবাদ জানায়।

এ রিপোট লেখা পর্য়ন্ত থানায় কোন মামলা হয়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]